পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সঙ্গে কেএস মং-এর সৌজন্য সাক্ষাৎ

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং। ছবি: সংগৃহীত
নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং। ছবি: সংগৃহীত

 

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ এ নবনির্বাচিত সভাপতি বাচ্চু ও সাধারণ সম্পাদক আলমগীরসহ নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন-পরবর্তী এ সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত নেতারা কেএস মং-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নতুন কমিটির পক্ষ থেকে শ্রমিক সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শ্রমিকদের কল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পরে কেএস মং নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে নবনির্বাচিত সভাপতি বাচ্চু বলেন, শ্রমিকদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি সবসময় তাদের পাশে থাকবেন। শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর বলেন, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। সংগঠনের ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর শ্রমিক সংগঠন গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলেও জানান তিনি।

এ সময় কেএস মং বলেন, তিনি অতীতের মতো ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকবেন। পাহাড় কিংবা সমতল—যেখানেই শ্রমিকরা সমস্যায় পড়ুক না কেন, তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন। শ্রমিকদের কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

আলোচনা শেষে তিনি উপস্থিত শ্রমিক নেতাদের খোঁজখবর নেন এবং তাদের শারীরিক সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে একটি প্রীতি-পিকনিক আয়োজনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

এ সময় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতা-কর্মী, প্রকৃতি বড়ুয়া, সাংবাদিক বাবুল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত