বান্দরবানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. জাকির হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে বান্দরবান সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার তাজিংডং হোটেলের সামনে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. কামরুল আজমের নেতৃত্বে একটি দল সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় চট্টগ্রামের কেরানীহাট থেকে বান্দরবানের দিকে আসা একটি সাদা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে চালক জাকির হোসেনের কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। পরে জিজ্ঞাসাবাদে তার গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে গাড়ির পেছনের সিটের ভেতরে বিশেষ কৌশলে খাকি কসটেপে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলোতে থাকা ১৫০টি নীল রঙের বায়ুরোধক পলিজিপার প্যাকেট থেকে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯ নম্বরের প্রাইভেটকার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত জাকির কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে আরও তিন সহযোগীসহ গাড়িতে করে যাচ্ছিল। কেরানীহাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বান্দরবানে প্রবেশ করে এবং বান্দরবান বাসস্টেশন এলাকায় ওই তিন সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে জাকির। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক সহযোগী ও সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বান্দরবান পৌরসভার মেম্বার পাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী (৫০)-কে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পাড়ায় রঞ্জিত চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া বাসার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার এসআই (নিরস্ত্র) রহিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ...
বান্দরবান পৌরসভার মেম্বার পাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী (৫০)-কে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পাড়ায় রঞ্জিত চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া বাসার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার এসআই (নিরস্ত্র) রহিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ...
বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় আনন্দ ও শ্রদ্ধা জানিয়ে বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রোয়াংছড়ি উপজেলা যুবদল। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লু প্রু মং মারমা। অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে নতুন মন্ত্রী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করেন। পরিবেশ র...
বান্দরবানের দুর্গম এলাকায় মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা গ্রীন হিলের আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল—ইউএনএফপির সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসএমসিএইচএসডি প্রকল্পের আওতায় বান্দরবান জেলায় মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা জোরদারে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। জে...
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেস ক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ক...