পরীক্ষামূলক প্রচার

Breaking News

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিল।

নতুন করে যেসব জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো হলো—
ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, তারা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাও প্রাপ্য হবেন।

সরকার জানিয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত