দেশের বিভিন্ন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ এবং গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক দায়িত্ব পেয়েছেন।
এছাড়া জয়পুরহাটে মোঃ মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মোঃ হারুনুর রশিদ, নওগাঁয় মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মোঃ এরশাদ আলী এবং নাটোরে মোঃ রহিম নেওয়াজকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন—মেহেরপুরে মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মোঃ আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী)।
বরিশাল বিভাগে পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মোঃ শাহাদাৎ হোসেন এবং পিরোজপুরে আলমগীর হোসেনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং মুন্সীগঞ্জে এ.কে.এম. ইরাদতকে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে।
অন্যদিকে নারায়ণগঞ্জে মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মোঃ মোশতাক মিয়া, নোয়াখালীতে মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ঢাকার দুই সিটিসহ দেশের ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক করা হয়।