পরীক্ষামূলক প্রচার

Breaking News

শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

দেশের তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বান্দরবান জেলা পর্যায়ের আসর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে সাঁতার প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামে। সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার বুক সাঁতার, চিৎ সাঁতার, মুক্ত সাঁতার ও প্রজাপতি সাঁতার ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে সদর উপজেলার রাও ম্রো ও রেমচং ম্রো এবং রুমা উপজেলার প্রেননৈই ম্রো নিজ নিজ ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন। অন্যদিকে, বালিকা বিভাগে আধিপত্য বিস্তার করে বান্দরবান সদর উপজেলার সংলত ম্রো, পাইংছি ম্রো ও ছংমুন ম্রো প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব। গত ২ মে থেকে শুরু হওয়া এই ক্রীড়া মহোৎসবে বান্দরবান পৌরসভা ও সাতটি উপজেলার অসংখ্য উদীয়মান খেলোয়াড় মোট ৮টি ইভেন্টে অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. আতিকুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও ধারাভাষ্যকার মাহাফুজুর রশীদ বাচ্চু। জাতীয় পর্যায়ে দক্ষ অ্যাথলেট গড়ে তোলার লক্ষ্যে এমন আয়োজন পাহাড়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত