পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চট্টগ্রাম অনূর্ধ্ব-১৭ ফুটবল দল বান্দরবানকে ১–০ গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে উদযাপন, বান্দরবান জেলা স্টেডিয়াম। ছবি: গিরিকণ্ঠ
চট্টগ্রাম অনূর্ধ্ব-১৭ ফুটবল দল বান্দরবানকে ১–০ গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি নিয়ে উদযাপন, বান্দরবান জেলা স্টেডিয়াম। ছবি: গিরিকণ্ঠ

জাতীয় অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২০২৬ এর কর্ণফুলী অঞ্চলের ফাইনালে গোলরক্ষকের একটি ভুলে শিরোপা হাতছাড়া করেছে স্বাগতিক বান্দরবান দল। শনিবার (১৪ মার্চ) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চট্টগ্রামের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয় বান্দরবান।

খেলার প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে ফাউল আদায় করে চট্টগ্রাম। ফ্রিকিক থেকে চট্টগ্রামের এক আক্রমণভাগের খেলোয়াড়ের নেওয়া শট তালুবন্দি করতে ব্যর্থ হন বান্দরবানের গোলরক্ষক রাফায়েল। ফিরতি বলে হেড করে গোল করেন চট্টগ্রামের রাতুল (২০), এতে ১–০ ব্যবধানে এগিয়ে যায় চট্টগ্রাম।

গোল হজমের পর স্বাগতিক বান্দরবান সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ১–০ গোলের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম এবং পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ফারুক মেনদং ম্রোর দল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন থানজামা লুসাই, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এসময় উপস্থিত ছিলেন মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার বান্দরবান, জাবেদ রেজা, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিমসহ ক্রীড়ামোদী ব্যক্তিরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত