পরীক্ষামূলক প্রচার

Breaking News

রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, বিশেষ পিপি নিয়োগ

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

তদন্তের সব আইনি ও ফরেনসিক প্রক্রিয়া শেষে আজ রোববারই আদালতে জমা পড়তে পারে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ইতিমধ্যে অভিযোগপত্রের ড্রাফট প্রস্তুত করা হয়েছে। এর আগে, শনিবার শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদন এবং সিআইডির ফরেনসিক ইউনিট থেকে শিশু ও অভিযুক্তের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে প্রযুক্তির সহায়তায় সিডিএমএস (CDMS) পদ্ধতিতে অভিযোগপত্রটি চূড়ান্তভাবে এন্ট্রির কাজ চলছে। এদিকে, গত বুধবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা। জবানবন্দিতে তিনি ঘটনার আগে ইয়াবা সেবনের কথা এবং রামিসাকে ধর্ষণ ও হত্যার নির্মম বর্ণনা দেন। অন্যদিকে, এই মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন মন্ত্রণালয় থেকে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানিয়েছেন, ঈদের পরপরই ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই চাঞ্চল্যকর মামলার বিচার কাজ শুরু হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত