বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) ২০২৬ ও ম্রাইমা সাক্রয়ই ১৩৮৮ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে একটি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। নারী ও পুরুষ মিলে মোট ২২ জন প্রতিযোগীর অংশগ্রহণে এই ম্যারাথনটি ক্যামলং যাত্রীছাউনি থেকে শুরু হয়ে স্বর্ণমন্দির, বালাঘাটা, ট্রাফিক মোড় ও রাজার মাঠ হয়ে উজানীপাড়ার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন জসিং থোয়াই মারমা, দ্বিতীয় হন বান্দরবান হিল রানার্স কমিটির সহসভাপতি ক্য ক্য মারমা এবং তৃতীয় স্থান অর্জন করেন উবাচিং মারমা। অন্যদিকে, নারী বিভাগে প্রথম হন হ্লামে ছাই মারমা, দ্বিতীয় স্থান অধিকার করেন ছাইমে থুই মারমা, তৃতীয় হন খিং খিং সাইং মারমা এবং চতুর্থ স্থান অর্জন করেন কলি চৌধরী; যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ নারী বিভাগের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দুই প্রতিযোগীই বান্দরবান হিল রানার্স কমিটির প্রতিনিধি হিসেবে অসাধারণ সাফল্য দেখান। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি কেএস মং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাংবাদিক কিকি উ-এর সঞ্চালনায় এবং থুইসিং প্রু লুবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উ উইন মং জলি, বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি ডা. শান্তানু দাশ, সাধারণ সম্পাদক মো. আরিফ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মারমা ও হিল রানার্স কমিটির সদস্য রবিউল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর পুরুষ বিভাগের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে লামা উপজেলা দলকে ২–০ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আলীকদম উপজেলা দল। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকালে অনুষ্ঠিত এই খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ও পরিকল্পিত ফুটবল প্রদর্শন করে আলীকদম দল। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে তারা প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে এবং নির্ধারিত সময়ে ২–০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে। এদিকে, ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সকলের নজর কেড়েছেন আলীকদম...
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত ‘বে অব বেঙ্গল কক্সবাজার ম্যারাথনে’ অংশ নিয়ে সাফল্য পেয়েছেন বান্দরবান হিল রানার্স কমিউনিটির দৌড়বিদেরা। প্রতিযোগিতার ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে সা অং প্রু মারমা (ক্যক্য) ১ম রানার আপ এবং ডা. শান্তানু দাশ ২য় স্থান অর্জন করেছেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত বে অব বেঙ্গল কক্সবাজার ম্যারাথনে অংশ নিয়ে সাফল্য পেয়েছেন বান্দরবান হিন রানার্স কমিটি প্রতিনিধিরা। প্রতিযোগিতার ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে ১ম রানা আপ এবং ডা. ২য় স্থান অর্জন করেন। আজ শনিব...
বান্দরবানের পাহাড়ি জনপদে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বান্দরবান জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সায়েম আ...
বান্দরবানের বর্তমান ও প্রাক্তন ফুটবল রেফারিদের নিয়ে গঠিত হয়েছে ‘বান্দরবান ফুটবল রেফারি কল্যাণ সমিতি’। রেফারিদের পারস্পরিক কল্যাণ, ঐক্য, সহযোগিতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সমিতি গঠন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবানের বর্তমান ও প্রাক্তন ফুটবল রেফারিদের সম্মিলনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মিলিত মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে নতুন এ সংগঠনের কমিটি গঠন করা হয়। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে প্রাক্তন ফুটবল রেফারি দিলীপ কুমার দে, সভাপত...
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ ২৬ বিশিষ্ট ব্যক্তিকে অপহরণের একটি ব্যর্থ পরিকল্পনা ফাঁস করেছে দেশটির সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ১৮ বছর বয়সী ক্লেমেন্ত এলকে অভিযুক্ত করা হয়েছে। ফ্রান্স ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিক এই তরুণ ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী চক্র পরিচালনা করতেন। সশস্ত্র ডাকাতি ও নারী পাচারের অভিযোগে তিনি আগেই কারাগারে বন্দী ছিলেন। গত বছর এপ্রিলে ফ্রান্সের নয়ি-সুর-সেইন এলাকায় একটি ঘড়ির দোকানে ডাকাতির ঘটনার সূত্র ধরে ত...