পরীক্ষামূলক প্রচার

Breaking News

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়ির লক্ষীছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবার ও এক অসহায় ব্যক্তিকে পুনর্বাসন সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৩ মে রাতে উপজেলার বাইন্যাছোলা এলাকায় অরুন চাকমা ও জ্যোতিময় চাকমার যৌথ মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গিয়ে পরিবারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। পরে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি মানবিক সহায়তা হিসেবে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করে।

একই সঙ্গে ময়ূরখীল গ্রামের অসহায় বাসিন্দা দুলালকেও পুনর্বাসনের জন্য সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দুর্গম পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর মানবিক দায়িত্বেরই অংশ বলে উল্লেখ করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত