পরীক্ষামূলক প্রচার

Breaking News

থানচিতে ছাত্র ফেডারেশনের কমিটি গঠন

থানচি বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

বান্দরবানের থানচি উপজেলায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাসস্টেশন এলাকার গণসংহতি আন্দোলন কার্যালয়ে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে শৈমং প্রু মারমাকে আহ্বায়ক এবং উইলিয়াম বমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বান্দরবান জেলার সংগঠক জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক উসাইন মারমা।

এসময় সহযোগিতা করেন গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী হাই সিং নু মারমা, নির্বাহী সমন্বয়কারী সিনয়া ম্রো, অর্থ ও দপ্তর সম্পাদক উ থোয়াই ওয়াং মারমা, পরিবেশ বিষয়ক সম্পাদক সিং ওয়াই মং মারমা এবং রাজনীতি বিষয়ক সম্পাদক রাফায়েল ত্রিপুরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, বৈষম্যহীন সমাজ গঠন ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলন শক্তিশালী করতে সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সভায় নবগঠিত কমিটির নেতারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার ঘোষণাও দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত