পরীক্ষামূলক প্রচার

Breaking News

কুরবানি’২৬ উপলক্ষে বান্দরবানে ছাত্র পরিষদের ‘সবার জন্য ঈদুল আজহা’ কর্মসূচি সম্পন্ন

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে ‘সবার জন্য ঈদুল আজহা’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে বান্দরবান শহরের পিসিসিপি কার্যালয়ে গরু কুরবানি করে সংগঠনের সদস্য, অসহায়, দুঃস্থ ব্যক্তি ও নওমুসলিমসহ প্রায় শতাধিক মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ শহিদ ওমর ফারুক ত্রিপুরার আত্মত্যাগ স্মরণ করেন এবং কুরবানির শিক্ষাকে ত্যাগ, সংযম ও বৈষম্যহীন সমাজ গঠনের বার্তা হিসেবে উল্লেখ করেন। তারা পার্বত্য চট্টগ্রামে ঐক্য, সম্প্রীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শেষে সংগঠনের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত