পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবান স্টেডিয়ামে অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে বান্দরবানের জয়

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আরা রিনি ও অতিথিরা। ছবি:
বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আরা রিনি ও অতিথিরা। ছবি:

বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামিম আরা রিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজা। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী করতে এই অনূর্ধ্ব–১৭ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার অনূর্ধ্ব–১৭ ফুটবল দল অংশগ্রহণ করছে।

এর আগে সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে রাঙামাটি জেলা দল মুখোমুখি হয় স্বাগতিক বান্দরবান জেলা দলের। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলা প্রদর্শন করলেও স্বাগতিক দল মাঠে আধিপত্য ধরে রাখে। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বান্দরবান জেলা দল ২–০ গোলের ব্যবধানে জয় লাভ করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

স্থানীয় ক্রীড়া সংগঠকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতে জাতীয় দলে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকলে দেশের ফুটবল আরও এগিয়ে যাবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত