পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবান হিল রানার্স কমিউনিটির সঙ্গে জেলা ক্রীড়া আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ, ম্যারাথন আয়োজনের আশাবাদ

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া আহ্বায়ক চনুমং মারমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘বান্দরবান হিল রানার্স কমিউনিটি’র একটি প্রতিনিধি দল। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে জেলা পরিষদ সদস্যের নিজ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হিল রানার্সের পক্ষ থেকে তাকে বিশেষ জার্সি উপহার দেওয়া হয় এবং শুভেচ্ছা জানানো হয়।

সাক্ষাৎকালে বান্দরবানের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ক্রীড়া কার্যক্রম ও ইভেন্ট আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বান্দরবান হিল রানার্স কমিউনিটির প্রতিনিধি সা অং প্রু মারমা (ক্যক্য), ডা. শান্তানু দাশ, মো. আরিফ ও হিল রানার্স কমিটির সদস্য জসিং থোয়াইসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনাকালে জেলা ক্রীড়া আহ্বায়ক চনুমং মারমা বলেন, বান্দরবানের যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আগামী দিনগুলোতে বান্দরবানে ম্যারাথনসহ বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট আয়োজনের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক ও ক্রীড়াবান্ধব কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, হিল রানার্স কমিউনিটির প্রতিনিধিরা বান্দরবানে নিয়মিত ম্যারাথন ও দৌড় প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত