পরীক্ষামূলক প্রচার

Breaking News

জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতার

ডেক্স রির্পোট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কিলিয়ান এমবাপ্পে ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে ছবি: সংগৃহীত

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ ২৬ বিশিষ্ট ব্যক্তিকে অপহরণের একটি ব্যর্থ পরিকল্পনা ফাঁস করেছে দেশটির সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’। এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ১৮ বছর বয়সী ক্লেমেন্ত এলকে অভিযুক্ত করা হয়েছে। ফ্রান্স ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিক এই তরুণ ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী চক্র পরিচালনা করতেন। সশস্ত্র ডাকাতি ও নারী পাচারের অভিযোগে তিনি আগেই কারাগারে বন্দী ছিলেন। গত বছর এপ্রিলে ফ্রান্সের নয়ি-সুর-সেইন এলাকায় একটি ঘড়ির দোকানে ডাকাতির ঘটনার সূত্র ধরে তাঁকে চিহ্নিত করা হয়।

 

তদন্তে জানা গেছে, সেন্ট ডেনিসের ভিলপাঁত কারাগারের প্রকোষ্ঠের ভেতরে বসেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে পুরো চক্রকে নির্দেশনা দিতেন ক্লেমেন্ত এল। তাঁর দুটি মুঠোফোন তল্লাশি করে একটি তালিকা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেখানে ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, বেশ কয়েকজন র‍্যাপ গায়ক ও ধনী ব্যবসায়ীসহ মোট ২৬ জনের ঠিকানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল। এই চক্রটি মূলত তাদেরই অপহরণের পরিকল্পনা করেছিল, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সময়মতো উন্মোচিত হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত