পরীক্ষামূলক প্রচার

Breaking News

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট: লামাকে ২-০ গোলে পরাজিত করল আলীকদম

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিজয়ের উল্লাসে আলীকদম উপজেলা ফুটবল দল! ছবি: গিরিকণ্ঠ
বিজয়ের উল্লাসে আলীকদম উপজেলা ফুটবল দল! ছবি: গিরিকণ্ঠ

“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর পুরুষ বিভাগের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে লামা উপজেলা দলকে ২–০ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আলীকদম উপজেলা দল। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকালে অনুষ্ঠিত এই খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ও পরিকল্পিত ফুটবল প্রদর্শন করে আলীকদম দল। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে তারা প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে এবং নির্ধারিত সময়ে ২–০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে। এদিকে, ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সকলের নজর কেড়েছেন আলীকদম উপজেলা দলের খেলোয়াড় মো. সোহেল, যিনি ম্যাচসেরা বা ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। আয়োজকদের মতে, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বান্দরবানের বিভিন্ন উপজেলার খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত