পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে পর্যটকদের নিরাপদ ভ্রমণে জেলা প্রশাসনের ৪ নির্দেশনা জারি

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঈদুল আজহায় বান্দরবানে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের ৪টি নির্দেশনা ছবি: গিরিকণ্ঠ
ঈদুল আজহায় বান্দরবানে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের ৪টি নির্দেশনা ছবি: গিরিকণ্ঠ

ঈদুল আজহায় বান্দরবানে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের ৪টি নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা ও অন্যান্য সময়ে দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বান্দরবান জেলা প্রশাসন ৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।

২৫ মে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো দেওয়া হয়। এতে বলা হয়, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক ঝুঁকি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্ষা মৌসুম বিবেচনায় পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের ৪টি নির্দেশনা হলো:

১. নির্ধারিত সময়ে প্রত্যাবর্তন বাধ্যতামূলক
পর্যটন স্পট পরিদর্শন শেষে পর্যটকদের সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদর বা শহর এলাকায় ফিরে আসা নিশ্চিত করতে হবে।

২. অনুমোদনবিহীন রুট ও স্পট বন্ধ
অনুমোদন ছাড়া কোনো পর্যটন স্পট বা নির্ধারিত নয় এমন রুটে ভ্রমণ করা যাবে না। এ বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. বিদেশি পর্যটকদের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক
প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিককে ভ্রমণ করানো যাবে না। সংশ্লিষ্টদের এ বিষয়ে কঠোরভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

৪. সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা
পর্যটকদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সবাইকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের ঝুঁকি এবং মৌসুমি পরিস্থিতি বিবেচনায় বান্দরবানে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের নির্দেশনা দিয়ে থাকে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত