পরীক্ষামূলক প্রচার

Breaking News

লামার পর্যটন খাতে ৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব, রিসোর্ট মালিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লামা উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে রিসোর্ট মালিকদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের একাংশ। ছবি: সংগৃহীত
লামা উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে রিসোর্ট মালিকদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের একাংশ। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রস্তাব দাখিল করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলা মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে “Sustainable Hospitality & Tourism Excellence Training for Lama Resort Owners” শীর্ষক এই কর্মশালায় উপজেলার হোটেল ও রিসোর্ট মালিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন, যিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের কার্যক্রমের সূচনা করেন। ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন হোটেল ও রিসোর্টের প্রায় ৩০ জন মালিক অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কায়সার হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন লামা রিসোর্ট মালিক সমিতির আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সদস্য-সচিব অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রশিক্ষক কায়সার হামিদ বলেন, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যটন শিল্পে নতুন গতি আনবে এবং পর্যটকদের জন্য সেবার মান আরও উন্নত হবে। উপজেলা প্রশাসন আশা করছে, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে লামা উপজেলার পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত