পরীক্ষামূলক প্রচার

Breaking News

সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না: পার্বত্য মন্ত্রী

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেছেন, -এর উন্নয়নে সমতল ও পাহাড়ের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না এবং সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেওয়া হবে। সোমবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, চাংলান ও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ৫ দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, -এর নেতৃত্বে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে এবং ভিন্ন নামের হলেও এসব উৎসবের মূল সুর মৈত্রী ও সম্প্রীতি। মন্ত্রী আরও বলেন, বাঙালির নববর্ষ ও পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসবগুলো মিলেমিশে এক অনন্য সম্প্রীতির মহোৎসবে পরিণত হয়েছে, যা বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানান তিনি। ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, পণ্য প্রদর্শনী ও নাটকসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১২ থেকে ১৪ এপ্রিল মূল উৎসব ঘরোয়াভাবে পালিত হবে এবং মারমাদের ঐতিহ্যবাহী ‘জলকেলি’ উৎসবের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত