বান্দরবানের বর্তমান ও প্রাক্তন ফুটবল রেফারিদের নিয়ে গঠিত হয়েছে ‘বান্দরবান ফুটবল রেফারি কল্যাণ সমিতি’। রেফারিদের পারস্পরিক কল্যাণ, ঐক্য, সহযোগিতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সমিতি গঠন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবানের বর্তমান ও প্রাক্তন ফুটবল রেফারিদের সম্মিলনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মিলিত মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে নতুন এ সংগঠনের কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে প্রাক্তন ফুটবল রেফারি দিলীপ কুমার দে, সভাপতি হিসেবে নুহাই থুই মারমা, সাধারণ সম্পাদক হিসেবে শিমুল দাশ এবং কোষাধ্যক্ষ হিসেবে অংম্যা মারমা নির্বাচিত হয়েছেন।
নবগঠিত সমিতির মাধ্যমে বান্দরবানের ফুটবল অঙ্গনে রেফারিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি রেফারিদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘ঐক্য, শৃঙ্খলা, দক্ষতা ও কল্যাণ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত সমিতি বান্দরবানের ফুটবল অঙ্গনে রেফারিদের পাশে থাকবে এবং ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত বান্দরবান ফুটবল রেফারি কল্যাণ সমিতি-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।