পরীক্ষামূলক প্রচার

Breaking News

আলীকদমে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলিকদম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশব্যাপী দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রূপমুহুরী মিলনায়তনে উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় এই সভার আয়োজন করা হয়।

বান্দরবান জেলা বিএনপির সদস্য ও আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মাশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনসুর আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কালাম এবং নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল আলমসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করেন। তাঁরা দলের প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক আদর্শকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করে ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত