পরীক্ষামূলক প্রচার

Breaking News

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নতুন সদস্যের অন্তর্ভুক্তি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলটির জাতীয় স্থায়ী কমিটিতে চারজন নতুন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নবগঠিত এই তালিকায় স্থায়ী কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোঃ আমান উল্লাহ আমান, জনাব ফরহাদ হালিম এবং জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ। বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, উল্লিখিত এই নেতৃবৃন্দ তাঁদের মেধা, যোগ্যতা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সুচিন্তিত পরামর্শের দ্বারা দল ও জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণে বিশেষ অবদান রাখবেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত