পরীক্ষামূলক প্রচার

Breaking News

চাইন্দা ক্যাফেতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাইন্দা  ক্যাফে এন্ড রিসোর্টে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “তুমি রবে নিরবে…” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হবে।

আগামী ৭ মে ২০২৬, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন প্রভাত চন্দ্র ত্রিপুরা (বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম শাখা), দানিয়েল ত্রিপুরা ও অন্তু চাকমা। আবৃত্তি করবেন বিক্রম ত্রিপুরা। এছাড়া অনুষ্ঠানে ব্যান্ড সংগীতও পরিবেশিত হবে।

আয়োজকরা জানান, কবিগুরুর সাহিত্য ও সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত