বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়া রাজ্যে ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার ছেলে মলহার পাটেকর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাকে বাঁচাতে প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ম্যানিপাল হাসপাতালের চিকিৎসক ডা. শেখর সালকার জানিয়েছেন, নানা পাটেকরকে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা দীর্ঘ সময় ধরে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হওয়াকেই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রক্রিয়াও নেওয়া হয়েছে। নানা পাটেকর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে ‘পরিন্দা’, ‘প্রহার’, ‘তিরঙ্গা’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি’সহ বহু সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি থিয়েটার ও চলচ্চিত্র নির্মাণেও যুক্ত ছিলেন নানা পাটেকর। অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করে। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।
বান্দরবানের লামা উপজেলাকে পর্যটকদের জন্য নিরাপদ, আধুনিক ও আকর্ষণীয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লামা থানা পুলিশের বিশেষ আয়োজনে "পর্যটন ও নিরাপত্তা: আমাদের করণীয়" শীর্ষক এই সেমিনারটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন এবং উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বান্দরবানের পুলিশ সুপার জনাব মোঃ আব্দুর রহমান। সেমিনারে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলের অ...
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাইন্দা ক্যাফে এন্ড রিসোর্টে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “তুমি রবে নিরবে…” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হবে। আগামী ৭ মে ২০২৬, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন প্রভাত চন্দ্র ত্রিপুরা (বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম শাখা), দানিয়েল ত্রিপুরা ও অন্তু চাকমা। আবৃত্তি করবেন বিক্রম ত্রিপুরা। এছাড়া অনুষ্ঠ...
পার্বত্য জেলা বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ‘সাংগ্রাই’ উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদ। “মাহা সাংগ্রাইং পোয়েং’র উপলক্ষে ঐক্যের বন্ধনে শান্তি ও সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৩ এপ্রিল সকাল ৯টায় উজানী পাড়া বিসিক মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কস...
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম পাহাড়ি পথে চলাচলের অন্যতম প্রধান বাহন “চাঁদের গাড়ি” শুধু একটি যানবাহন নয়, বরং এটি পাহাড়ি জনপদের জীবনসংগ্রাম, উদ্ভাবনশীলতা এবং সংস্কৃতির প্রতীক। খাড়া, পিচ্ছিল ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় যেখানে আধুনিক যানবাহন প্রায় অচল, সেখানে এই বিশেষভাবে তৈরি গাড়িগুলোই হয়ে উঠেছে মানুষের নির্ভরযোগ্য সঙ্গী। বিশেষ করে বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলায় এটি যাত্রী ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চাঁদের গাড়ির ইতিহাস বিশ্লেষণ করলে...
রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তবে এ সময় সঠিক খাদ্যাভ্যাস না থাকলে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সাহরিতে পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া, তেল ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। পরিবর্তে ফলমূল, পর্যাপ্ত পানি, ডাল, সবজি ও সহজপাচ্য খা...