পরীক্ষামূলক প্রচার

Breaking News

টংকাবতীতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় ম্রো জনগোষ্ঠীর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর উদ্যোগে ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মিজ মাম্যাচিং ক্ষতিগ্রস্ত ম্রো পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজ মাম্যাচিং বলেন, “সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গম এলাকার ম্রো জনগোষ্ঠীর অনেক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জীবনযাত্রার মান ফেরাতে এবং পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ের সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও ম্রো জনগোষ্ঠীর কল্যাণে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের সদস্য লুসাই মং মারমা, চনুমং মারমা ও অ্যাডভোকেট উমেচিং মারমা। এ সময় সিসিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, দুর্যোগের এই সময়ে খাদ্য ও জরুরি সামগ্রী হাতে পেয়ে সিসিডিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় দুর্গত মানুষ। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সিসিডিবির এই মানবিক উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত