পরীক্ষামূলক প্রচার

Breaking News

যুবলীগ নেতা হেলাল মাদক মামলায় গ্রেফতার

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বান্দরবান সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়া ছিদ্দিকী নগর এলাকার যুবলীগ নেতা হিসেবে পরিচিত হেলাল উদ্দিনকে মাদক মামলায় গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। তিনি আব্দুর রবের ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর থানার এএসআই ইব্রাহিম খলিলের নেতৃত্বে পুলিশের একটি দল বনরূপা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ এপ্রিল দায়ের হওয়া একটি মাদক মামলায় (মামলা নং-১০) গত ৫ মে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বান্দরবান সদর থানার ওসি সাহেদ পারভেজ বলেন, “হেলাল নামের মাদক মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় গোপনে মাদক বেচাকেনা ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেছে। বিশেষ করে উজানীপাড়া, বালাঘাটা, বনরূপা, কালাঘাটা ও আর্মিপাড়া এলাকায় সন্ধ্যার পর সন্দেহজনক লোকজনের উপস্থিতি দেখা যায়।

এ ঘটনায় সচেতন মহল মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত