পরীক্ষামূলক প্রচার

Breaking News

বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসহায়তা প্রদান

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান সদর উপজেলার রোয়াংছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে বাঘমারা বাজার এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় জাবেদ রেজা বলেন, দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, চনুমং মারমা এবং বাঘমারা বাজার চৌধুরী অজিত দাশসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত