পরীক্ষামূলক প্রচার

Breaking News

গোপন অভিযানে বান্দরবানে বড় ইয়াবা চালান উদ্ধার, তরুণ চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার গোয়েন্দা টিম এলাকায় তল্লাশি জোরদার করে। এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক অবৈধ কিছু বহনের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে তল্লাশিতে সিএনজির চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজির চালক জান্নাত উল্লাহ সাঈদ (১৯)-কে আটক করা হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. একরাম উল্লাহ জানান, এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত