পরীক্ষামূলক প্রচার

Breaking News

জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: দেশজুড়ে হাই অ্যালার্ট

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা এবং শাহবাগসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উগ্রবাদী হামলার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সদর দপ্তর থেকে সারা দেশের সব ইউনিটকে এই বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হয়, নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের গ্রেপ্তারকৃত সদস্য ইসতিয়াক আহম্মেদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে, যা দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

নিরাপত্তা জোরদার ও নজরদারি: পুলিশের আশঙ্কা, সংশ্লিষ্ট ব্যক্তিরা বোমা বিস্ফোরণ, ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা করতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারি রাখা এবং প্রয়োজনে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত