পরীক্ষামূলক প্রচার

Breaking News

রোয়াংছড়িতে ১২০০ প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান ও তিলের বীজ-সার বিতরণ

রোয়াংছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রোয়াংছড়ি উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান ও তিলের বীজ এবং সার বিতরণ করা হচ্ছে। ছবি: গিরিকন্ঠ
রোয়াংছড়ি উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান ও তিলের বীজ এবং সার বিতরণ করা হচ্ছে। ছবি: গিরিকন্ঠ

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কৃষিবান্ধব সরকারের বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান ও তিলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রণোদনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আউশ ধান ও তিলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে উপজেলার চারটি ইউনিয়নের সমান সংখ্যক কৃষককে এই সহায়তার আওতায় আনা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৩০০ জন করে মোট ১২০০ জন কৃষক এ সুবিধা পান।

প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে উন্নতমানের বীজের পাশাপাশি ৫ থেকে ১০ কেজি ডিএপি (DAP) ও এমওপি (MOP) সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব-জোন ক্যাম্প কমান্ডার মেজর সৈয়দ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার। এছাড়া কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় কৃষির আধুনিকায়ন এবং প্রান্তিক কৃষকদের উৎপাদনমুখী করতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়মতো মানসম্মত বীজ ও সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রণোদনা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করে জানান, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির এ সময়ে সরকারের এই সহায়তা তাদের চাষাবাদ চালিয়ে যেতে নতুন উদ্দীপনা যোগাবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত