পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে সেনাবাহিনীর যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সমাপ্ত, সনদ পেলেন ১৫৬ জন

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬-এর আওতায় তিন সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান রিজিয়ন প্রশিক্ষণ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বান্দরবান রিজিয়নের উদ্যোগে ও ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই-এর পরিচালনায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি মিলিয়ে মোট ১৫৬ জন যুবক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ, মেরামত এবং নিরাপদ ব্যবহারের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠ দেওয়া হয়। এতে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষ জনবল গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো ও কার্যক্ষমতা ধরে রাখতেও এ প্রশিক্ষণ সহায়ক হবে।

স্থানীয়রা মনে করছেন, দুর্গম পাহাড়ি জনপদে কারিগরি দক্ষতা অর্জনের এই সুযোগ যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত