পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবান রেড ক্রিসেন্ট নেতৃত্বকে হিল রানার্স কমিটির অভিনন্দন

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান হিসেবে মুজিবুর রশিদ এবং সাধারণ সম্পাদক  হিসেবে দৌলতুল কবির দায়িত্ব পাওয়ায় তাঁদের অভিনন্দন জানিয়েছে বান্দরবান হিল রানার্স কমিটি।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবান ক্লাবে রেড ক্রিসেন্ট ইউনিটের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি শান্তনু দাশ ও সাধারণ সম্পাদক মো. আরিফ।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানার্স কমিটির সহসভাপতি ক্য ক্য মারমা এবং সদস্য রবিউল হোসেন, মো. ইকবাল হোসেন অনিক, জসিং থোয়াই মারমাসহ কমিটির অন্যান্য সদস্য।
‎
‎সৌজন্য সাক্ষাৎকালে হিল রানার্স কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় তাঁদের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন কমিটির সদস্যরা।
‎
‎হিল রানার্স কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎তারা আরও বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও সেবামূলক কার্যক্রম আরও এগিয়ে যাবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত