আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বান্দরবান জেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১০ অক্টোবর) বান্দরবানে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন।
বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো: ওসমান গনি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ রেজা।

সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।