পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অদ্য ০৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পূজা উদ্‌যাপন পরিষদের সদস্যবৃন্দ তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য ও মতামত তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বান্দরবান পার্বত্য জেলায় সকলের সহযোগিতায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পূজামণ্ডপসমূহে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, পূজা উদ্‌যাপন পরিষদ, মণ্ডপ কমিটি ও সর্বস্তরের জনগণের প্রতি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপিত হবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত