প্রকাশ :: ... | ... | ...

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ রেজা। | ছবি: গিরিকণ্ঠ

আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বান্দরবান জেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​আজ (১০ অক্টোবর) বান্দরবানে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন। ​বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো: ওসমান গনি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ রেজা। ​সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।