পরীক্ষামূলক প্রচার

Breaking News

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার আশাবাদ ব্যক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরি এমপি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে আগমন করেছেন। এই উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবার।

০১ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও উচ্চশিক্ষার প্রসার, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং এ অঞ্চলের সার্বিক অগ্রযাত্রায় তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়।

বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবার আশা প্রকাশ করে, মাননীয় মন্ত্রী সাচিং প্রু জেরি এমপির সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং উচ্চশিক্ষার অগ্রযাত্রা আরও বেগবান হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত