পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় সারা দেশের ন্যায় বান্দরবান পৌর এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে শিশুদের টিকা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জেলার বিভিন্ন কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত