জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি জনাব শাহনেওয়াজ চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার পাশাপাশি একটি সবুজ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, এডহক কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা পরিবেশ রক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।