পরীক্ষামূলক প্রচার

Breaking News

টোল ইজারা থেকে জন্ম নিবন্ধন—সব অভিযোগের জবাব দিলেন নাইক্ষ্যংছড়ি ইউপি প্রশাসক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মাহবুব ইলাহী তার ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ–কে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (২১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ২০ জুন প্রকাশিত বিভিন্ন সংবাদে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, খাল খনন এবং টোল আদায় সংক্রান্ত যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তিনি দাবি করেন, সব সেবা নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া ও সংশ্লিষ্টদের যাচাই–বাছাই শেষে অনুমোদন করা হয়। প্রকল্পের অর্থ আত্মসাৎ বা অনিয়মের অভিযোগও তিনি অস্বীকার করে বলেন, প্রকল্প ব্যবস্থাপনায় তিনি সরাসরি জড়িত নন।

টোল ট্যাক্স ইজারা প্রসঙ্গে তিনি জানান, নির্ধারিত দরদাতা সময়মতো অর্থ জমা দিতে ব্যর্থ হওয়ায় প্রক্রিয়া বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে খাস কালেকশনের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটিও পরে স্থগিত করা হয়েছে। নতুন অর্থবছরের জন্য বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অর্থ লেনদেনের অভিযোগকেও তিনি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন এবং সাংবাদিকদের যাচাই–বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত