বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা টেলিভিশন’-এর ১৫তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
মাছরাঙা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি কৈশিক দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আবছার চৌধুরী, বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মহুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এ জাকির এবং জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুদক) বান্দরবান জেলা সভাপতি অং চ মং মারমা, জেলা সদর সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মাছরাঙা টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সুস্থ বিনোদন মূলক অনুষ্ঠানের প্রশংসা করেন এবং আগামী দিনেও চ্যানেলটি তার এই অগ্রযাত্রা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।