পরীক্ষামূলক প্রচার

Breaking News

লক্ষীছড়িতে সেনাবাহিনী ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ‘১ টাকার বাজার’ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে লক্ষীছড়ি উপজেলা মাঠে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ‘১ টাকার বাজার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে দুর্গম এলাকার প্রান্তিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চক্ষু, স্ত্রীরোগ, শিশুরোগসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়, যা দুর্গম অঞ্চলে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসা সেবার পাশাপাশি স্থানীয় প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি পরিবারের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ‘১ টাকার বাজার’ পরিচালনা করা হয়। এই বাজার থেকে তারা নামমাত্র ১ টাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও গৃহস্থালি সামগ্রী সংগ্রহের সুযোগ পান, যা নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় স্বস্তি এনে দেয়। এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং অনেকেই এটিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, বিদ্যানন্দ ফাউন্ডেশন এর প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত চিকিৎসা সেবা পাওয়া কঠিন হওয়ায় এই ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক ও আশীর্বাদস্বরূপ। সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত