পরীক্ষামূলক প্রচার

Breaking News

প্রথম সফরে খাগড়াছড়িতে দীপেন দেওয়ানের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায় সরকারি সফর করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি।

সফরকালে তিনি খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় জেলার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং পার্বত্য অঞ্চলের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মাঠপর্যায়ের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জনগণের সেবার মান আরও বাড়াতে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভা শেষে খাগড়াছড়ির উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন মাননীয় মন্ত্রী।

স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত