পরীক্ষামূলক প্রচার

Breaking News

উত্তর কোরিয়ায় পার্টি কংগ্রেস উপলক্ষে নতুন স্নাইপার রাইফেল উপহার দিলেন কিম জং উন

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
উত্তর কোরিয়ার এক অনুষ্ঠানে ফায়ারিং রেঞ্জে টেলিস্কোপিক সাইটযুক্ত স্নাইপার রাইফেল তাক করে লক্ষ্যভেদ অনুশীলনে কিম জং উনের কন্যা জু ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার এক অনুষ্ঠানে ফায়ারিং রেঞ্জে টেলিস্কোপিক সাইটযুক্ত স্নাইপার রাইফেল তাক করে লক্ষ্যভেদ অনুশীলনে কিম জং উনের কন্যা জু ছবি: সংগৃহীত

কিম জন উন উত্তর কোরিয়ার শাসক দল ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নতুন প্রজন্মের স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা Korean Central News Agency (KCNA) শনিবার জানায়, এই অস্ত্রকে তিনি “চমৎকার অস্ত্র” হিসেবে উল্লেখ করে এটিকে তার আস্থার প্রতীক বলেছেন।

শুক্রবার Workers' Party of Korea-এর সদর দপ্তরে শীর্ষ ক্যাডার ও কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই রাইফেল বিতরণ করেন। রাইফেলটি দেশটির Academy of Defence Science উদ্ভাবন ও উৎপাদন করেছে বলে জানানো হয়।

উপহারপ্রাপ্তদের মধ্যে পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য, Korean People's Army-এর জ্যেষ্ঠ কমান্ডার ও গার্ড ইউনিটের কর্মকর্তারা ছিলেন। এছাড়া কিমের বোন কিম জন উন-ও উপস্থিত ছিলেন, যাকে কেসিএনএ প্রথমবারের মতো পার্টির সেন্ট্রাল কমিটির জেনারেল অ্যাফেয়ার্স ডিপার্টরের পরিচালক হিসেবে উল্লেখ করেছে।

প্রকাশিত ছবিতে কিমের কিশোরী কন্যা Ju Ae-কে অনুষ্ঠানস্থলে ও ফায়ারিং রেঞ্জে রাইফেল তাক করতে দেখা যায়। বিশ্লেষকদের ধারণা, তাকে দেশটির সম্ভাব্য চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার National Intelligence Service (NIS) মনে করছে, জু অ্যের প্রকাশ্য ভূমিকা ইঙ্গিত দেয় যে তিনি নীতিনির্ধারণে অংশ নিতে শুরু করেছেন এবং তাকে কার্যত দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উত্তর কোরিয়া সপ্তাহব্যাপী নবম পার্টি কংগ্রেস শেষে একটি সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত