পরীক্ষামূলক প্রচার

Breaking News

শপথের পরই বড় ঘোষণা থালাপতি বিজয়ের, মিলবে ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ

হিন্দুস্তান টাইমসঃ  তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই জনকল্যাণমূলক একাধিক সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। শপথ নেওয়ার দিনই তিনি প্রথম সরকারি আদেশে স্বাক্ষর করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের আবাসিক গ্রাহকদের প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনা মূল্যে দেওয়া হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ বাহিনী গঠনের নির্দেশও দিয়েছেন তিনি। রোববার সকাল ১০টায় জওহরলাল নেহরু স্টেডিয়াম-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার নয়জন সদস্যও শপথ নেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া ভারতীয় জনতা পার্টির রাজ্য পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। তামিলনাড়ুর ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ১১৬ আসনের সমর্থন নিশ্চিত করতে পেরেছিল বলে জানা গেছে।

$post['title']

রমজানে স্বাস্থ্যকর খাবার গ্রহণে সচেতনতা জরুরি—চিকিৎসকদের পরামর্শ

$post['title']

রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেললেন জার্মান তারকা ওজি

$post['title']

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি

$post['title']

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, সম্পর্ক জোরদারের প্রত্যাশা

$post['title']

উত্তর কোরিয়ায় উত্তরাধিকার নিয়ে বাড়ছে দুষ্কর রাজনৈতিক দ্বন্দ্ব — কিম কন্যা বনাম কিম বোন