পরীক্ষামূলক প্রচার

Breaking News

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি:
প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি:

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সফলতা কামনা করেন।

গত বুধবার ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এই চিঠি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডলে প্রকাশ করে। অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর মেয়াদকালে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে, যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে।

প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনী অত্যাধুনিক মার্কিন সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তিনি একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর পূর্ণ আস্থার কথাও জানান তিনি।

চিঠির শেষে ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী দিনের সাফল্য কামনা করেন এবং দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত