পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ ১৩ মে ২০২৬, বুধবার বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সানিউল ফেরদৌস। আসন্ন ঈদ উদযাপনকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার কার্যক্রম, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়।

সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়, যাতে ঈদ উদযাপন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত