পরীক্ষামূলক প্রচার

Breaking News

ফলাফল বিপর্যয় সইতে না পেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কারিনা পাল ছবি: সংগৃহীত
কারিনা পাল ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে কারিনা পাল (১৬) নামের এক মেধাবী পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে উপজেলার মহব্বতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল উপজেলার মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে স্থানীয় চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারিনা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। বিদ্যালয়ের পরীক্ষায় সব সময়ই তার রোল নম্বর দুই বা তিনের মধ্যে থাকত। তবে এবারের এসএসসি পরীক্ষায় সে পদার্থ ও রসায়ন বিষয়ে ফেল করে। মোবাইল ফোনে পরীক্ষার ফলাফল দেখার পর সে নিজ ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

অনেকক্ষণ ধরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত