টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৫ আগস্ট) সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় পুনরায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কটিতে সাময়িকভাবে যানবাহন চলাচল ও যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। ফলে পাহাড়ি মাটি নরম হয়ে আজ সকালে মেরিন ড্রাইভের ওপর বিশালাকার মাটির স্তূপ ও গাছপালা ভেঙে পড়ে। ফলে সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও স্থানীয়রা।