পরীক্ষামূলক প্রচার

Breaking News

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইসক্রিম ফ্যাক্টরি রোড এলাকার আসকর পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন ওই এলাকার মৃত বজল করিমের ছেলে। তিনি স্ত্রী ও এক বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইমরানের ঘরের দরজা বন্ধ দেখতে পান স্বজনরা। পরে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। এরপর বেড়া কেটে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত