পরীক্ষামূলক প্রচার

Breaking News

মহেশখালীতে কাদের বাহিনীর ৪ সদস্য আটক

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কাদের বাহিনীর ৪ সদস্য আটক। ছবি: সংগৃহীত
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কাদের বাহিনীর ৪ সদস্য আটক। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে ধলঘাটা নাছিরডেল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা মহেশখালী থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত