পরীক্ষামূলক প্রচার

Breaking News

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারচেষ্টা, নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টেকনাফ-এ সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৩০ মার্চ) বিকেলে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উন্নত জীবন ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কিছু নারী ও শিশুকে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করা হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের অপেক্ষায় থাকা ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের বিদেশে পাঠানোর নামে প্রতারণা করছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত